শুক্রবার ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত সুখবিলাসে রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার সাজসজ্জায় রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিমটি গঠন করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, টিমের সদস্যরা অনুসন্ধান কাজ শুরু করেছেন। তথ্য-প্রমাণ সংগ্রহ করতে টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি থাকাকালে আবদুল হামিদের বিরুদ্ধে ব্যক্তিগত সুখবিলাসের জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়নের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদক আইন-২০০৪ ও দুদক বিধিমালা-২০০৭ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের বিশেষ অনু ও তদন্ত-২ শাখার পরিচালক এই অনুসন্ধানের তদারককারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

টিমের অন্য সদস্যরা হলেন– সহকারী পরিচালক ফেরদৌস রহমান, রুবেল হাসান, উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ ও নাহিদ ইমরান।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিন দায়িত্বপালনসহ টানা দুই মেয়াদে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালনের পর অবসরে যান। বঙ্গভবন থেকে বিদায় নিয়ে তিনি উঠেছিলেন রাজধানীর নিকুঞ্জের ৬, লেক ড্রাইভ রোডে তাঁর নিজের বাড়িতে। নিকুঞ্জের ওই বাসায় নিরাপত্তা, আসবাব, সিসিটিভিসহ সবকিছুর ব্যবস্থা রয়েছে। তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হওয়ার পর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার দুই নম্বর সড়কে তিন কাঠা জমি পান। ২০০০ সালের শেষ দিকে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

Facebook Comments Box

Posted ৭:১৬ পিএম | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(325 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।