নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪ | প্রিন্ট | 221 বার পঠিত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সউদ।
বুধবার (৭ আগস্ট) রাতে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎ শেষে আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, আমি কারাগারে থাকায় আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ড. ইউনূস।’
তিনি বলেন, ‘আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না। পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে।’
পার্থ বলেন, ‘ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে তারা প্রকৃত ব্যবসায়ী, নাকি তারা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ। সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে। না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে।’
Posted ৪:৫৭ এএম | বৃহস্পতিবার, ০৮ অগাস্ট ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।