শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রাখাইনের ঐতিহাসিক শহর দখলের দাবি আরাকান আর্মির

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   162 বার পঠিত

রাখাইনের ঐতিহাসিক শহর দখলের দাবি আরাকান আর্মির

মিয়ানমারের ঐতিহাসিক শহর ম্রউক উ’র দখল জান্তা বাহিনীর কাছ থেকে কেড়ে নিয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শহরটি বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের একটু বেশি দূরত্বে রাখাইন রাজ্যে অবস্থিত।

শুক্রবার এক বিবৃতিতে শহরটি দখলের দাবি করেছে আরাকান আর্মি।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়, রাখাইনে ম্রউক উ শহরটি ছিল জান্তা বাহিনীর সর্বশেষ সবচেয়ে বড় ঘাঁটি। এবার এই শহরেরও পতন ঘটল। আরাকান আর্মি দাবি করেছে, গত বুধ ও বৃহস্পতিবার হামলা চালিয়ে তারা জান্তাবাহিনীর তিনটি নেভাল ল্যান্ডিং ক্র্যাফট ডুবিয়ে দিয়েছে। এ ছাড়া, গত এক মাসে তারা জান্তা বাহিনীর আরও অন্তত সাতটি নৌযান ডুবিয়ে দিয়েছে।

বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ম্রউক উ শহরের ৩১ পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার দখলে নিয়েছে তারা। এর অর্থ হলো, ম্রউক উ শহরটি এখন আরাকান আর্মি দখলে।

তবে ইরাবতি আরকান আর্মির এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় এক রাখাইন অধিকারকর্মী ইরাবতীকে জানিয়েছেন, উল্লিখিত তিনটি শহর জান্তা বাহিনীর কাছ থেকে দখল নেওয়া হয়েছে বিষয়টি এখনই নিশ্চিত করে বলা ঠিক হবে না। আরও সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করা যেতে পারে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:২৬ পিএম | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।