| মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 237 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মেধাবী দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের একজন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র। গত শুক্রবার রাতে নিউজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।
নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিইজার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে একটি সড়কে হতাহতরা একটি জিপে ছিলেন। হঠাৎ করে তাদের গাড়ির সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ ঘটে।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুই বন্ধুর লাশ রোববার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
Posted ৫:১৬ পিএম | মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।