ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ৫৯ শ্বেতাঙ্গ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ৫৯ শ্বেতাঙ্গ

দক্ষিণ আফ্রিকা থেকে ৫৯ জন শ্বেতাঙ্গ শরণার্থী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। স্থানীয় সময় সোমবার (১২ মে) মার্কিন অর্থায়নে পরিচালিত একটি উড়োজাহাজ তাদের ওয়াশিংটনে নিয়ে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য শরণার্থীদের তাড়িয়ে দেওয়া হলেও বা প্রবেশে বাধা দেওয়া হলেও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের ব্যাপারে ভিন্ন নীতি নিয়েছেন ট্রাম্প প্রশাসন। তাদের সাদরে গ্রহণ করছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, এই শ্বেতাঙ্গ আফ্রিকানরা দক্ষিণ আফ্রিকায় তাদের ভূমি নিয়ে বিরোধ, অপরাধ ও বর্ণবাদের শিকার হচ্ছেন।

তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এমন দাবিকে নাকচ করেছে। তারা বলছে, দক্ষিণ আফ্রিকায় কেউ বর্ণবাদের শিকার হয় না।

এদিকে সোমবার দক্ষিণ আফ্রিকা থেকে আসা শ্বেতাঙ্গ শরণার্থীদের প্রথম দলটিকে সাদরে গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। দক্ষিণ আফ্রিকা থেকে আসা শরণার্থীদের সঙ্গে বেশ কয়েকজন শিশুও ছিল। তাদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে আফ্রিকান শেতাঙ্গ শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের আহ্বান জানান। ওই আদেশে বলা হয়, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা অন্যায্য জাতিগত বৈষম্যের শিকার।

দক্ষিণ আফ্রিকার যেসব নাগরিকের আদিপুরুষ ইউরোপ, বিশেষ করে নেদারল্যান্ডস থেকে এসে দেশটিতে বসতি স্থাপন করছেন, তাদেরকেই আফ্রিকানার বলা হয়। দেশটিতে বাণিজ্যিকভাবে কৃষি উৎপাদনের অনেকটাই আফ্রিকানাদের নিয়ন্ত্রণে।

Facebook Comments Box

Posted ৯:৫৩ এএম | মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।