খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত

লিওনেল মেসির পথ ধরে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ ও সের্গিও বুসকেটস। মেসির জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলও মায়ামির ক্লাবটিতে খেলছেন। তাদের হাত ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএসএল) শিরোপা জিতেছে ক্লাবটি।
আগামী মৌসুমেও ওই শিরোপা ধরে রাখতে চান ইন্টার মায়ামির অন্যতম মালিক স্যার ডেভিড বেকহ্যাম। সেজন্য ২০২৬ বিশ্বকাপের পর রর্বাট লেভানডভস্কিকে মায়ামিতে আনার পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। পোলিশ সাংবাদিক মারেক জোজিকার বরাতে সংবাদ মাধ্যম গোল দিয়েছে এই খবর।
বার্সেলোনার সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি শেষ লেভার। কাতালান ক্লাবটি ৩৭ বছর বয়সী তারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না। ফ্রি এজেন্টে নতুন কোন ক্লাবে যাবেন তিনি। অনুমিতভাবে সৌদি প্রো লিগের ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। ওই লড়াইয়ে যুক্ত হচ্ছে মায়ামির নাম।
ইন্টার মায়ামির সঙ্গে সাবেক লিভারপুল ও বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজের চুক্তি শেষ। তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না মায়ামি। সংবাদ মাধ্যম আগেই জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষে সুয়ারেজ ও বুসকেটস প্রতিযোগিতামূলত ফুটবল থেকে অবসর নিতে পারেন। সুয়ারেজের জায়গা পূরণ করতে লেভার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
এর আগে লেভাকে প্রশ্ন করা হয়েছিল, বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না হলে কোথায় খেলতে চাইবেন? প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল সৌদি লিগ নাকি যুক্তরাষ্ট্র। জবাবে লেভা বলেছিলেন, শুধু খেলাধুলার বিষয়ই দেখবেন না তিনি, আবেগকেও প্রাধান্য দেবেন, ‘জানি না, বার্সায় থাকবো নাকি অন্য কোথাও। দ্রুতই আমি ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেব। সেখানেই যাই, শুধু খেলার বিষয়ই দেখবো না, হৃদয়ের কথাও শুনবো।’
Posted ১:১৮ পিএম | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।