ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু

  |   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   142 বার পঠিত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। তারা সবাই ছিলেন বাংলাদেশি শ্রমিক। এই ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পেনাং শহরে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পেনাং শহরের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মাদ উসুফ জান মোহাম্মাদ জানান, নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং অন্য একজন হাসপাতালে মারা যান। মোহাম্মদ ইউসুফ আরও জানান, গুরুতর আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও চারজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মোহামেদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, আমরা ধারণা করছি ধ্বংসস্তূপের নিচে হয়তো আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন। তিনি নিশ্চিত করেছেন যে, সেখানে কাজ করা সব শ্রমিকই বাংলাদেশি নাগরিক।

এদিকে, বাংলাদেশ কনস্যুলেট শাইক ইসমাইল আলাউদ্দীন বলেছেন, তারা এখনও ভুক্তভোগীদের বিস্তারিত পরিচয় জানতে পারেননি। তিনি বলেন, ‘অফিশিয়ালি তথ্য জানার আগে আমরা কোনো বিবৃতি দিতে পারি না। আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভুক্তভোগীদের বিবরণ দিতে বলেছি। যদিও আমরা জানতে পেরেছি শ্রমিকদের সবাই বাংলাদেশ থেকে এসেছেন। তবে কোনো বিবৃতি দেয়ার আগে তাদের শনাক্ত করার জন্য আমাদের নথি দরকার,’ যোগ করেন তিনি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৫৯ এএম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।