ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

মঙ্গলবার দেশে ফিরবেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে দীর্ঘ চার মাস আটকে থাকার পর দেশে ফিরছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক। মঙ্গলবার বিকেলে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজটিতে মোট ৩১ জন বাংলাদেশি নাবিক ছিলেন। দীর্ঘ সময় জাহাজে অবস্থানের কারণে তাদের অধিকাংশের চাকরির চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। তবে নিরাপত্তা ও পরিচালনাগত কারণে একসঙ্গে সব নাবিককে জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।

বিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ২৩ জুন কৌশলগতভাবে হরমুজ প্রণালি অতিক্রম করে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছে জ্বালানি সংগ্রহ করে। এরপর দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে যায়, যেখানে বর্তমানে জাহাজের সার খালাসের কাজ চলছে।

এদিকে ৩১ নাবিকের মধ্যে ১৭ জন জাহাজ ছাড়ার অনুমতি (সাইন-অফ) পেয়েছেন। তাদের একজন যুক্তরাষ্ট্রে যাবেন। বাকি ১৬ জন একসঙ্গে বাংলাদেশে ফিরছেন। অন্যদিকে জাহাজে থাকা ১৪ নাবিক আপাতত দায়িত্ব পালন চালিয়ে যাবেন।

বিএসসির এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নৌপরিবহন বিধি ও জাহাজ পরিচালনার স্বার্থে একযোগে পুরো ক্রু পরিবর্তন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নাবিক বদল করা হচ্ছে। বর্তমানে প্রথম দলটি দক্ষিণ আফ্রিকায় নামানো হয়েছে। জাহাজটি ডারবান থেকে মালয়েশিয়ায় পৌঁছালে সেখানে দ্বিতীয় দফার নাবিকরা যোগ দেবেন।

Facebook Comments Box

Posted ৭:২৩ পিএম | সোমবার, ২০ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।