বিশ্ব ডেস্ক | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 74 বার পঠিত

ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায়, সেজন্য উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
রোববার সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাস। খবর বিবিসির
ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানানো হয়েছে।
জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার শেষরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।
প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক অপহরণের কয়েক ঘণ্টা পর রোববার সকালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগুয়েজকে স্বীকৃতি দিয়েছে দেশটির সেনাবাহিনী।
রোববার ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট আগামী ৯০ দিনের জন্য ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং সেনাবাহিনী এই ঘোষণাকে সমর্থন করছে। আমি ভেনেজুয়েলার সাধারণ জনগণকে নিজেদের দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’
Posted ৭:০৪ পিএম | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।