নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 249 বার পঠিত

জেন-জি’দের ডাকে আবারও সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু।
বুধবার (১৫ অক্টোবর) দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ।
‘জেন-জি’দের ডাকে রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। এছাড়া বিভিন্ন স্থানে করা হয় অগ্নিসংযোগ।
এ সময় নিজ দেশের রাজনীতিবিদদের রেপিস্ট আখ্যা দেন আন্দোলনকারীরা। অপরদিকে, বিক্ষোভ দমাতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।
মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জেরি। এর আগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।
Posted ৪:৫৩ পিএম | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।