শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্লাস্টিক ব্যবহার না করে খাবার সংরক্ষণ করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

প্লাস্টিক ব্যবহার না করে খাবার সংরক্ষণ করবেন যেভাবে

পরিবেশবান্ধব জীবনধারা তৈরির সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি হলো রান্নাঘরে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমানো। যদিও খাবার সংক্ষণ রাখতে রান্নাঘরে প্লাস্টিক উপকারী, তবে এটাও ঠিক পরিবশে দূষণের অন্যতম প্রধান কারণ হলো প্লাস্টিক। খাবার সংরক্ষণের জন্য প্লাস্টিক ছাড়া বেশ কিছু বিকল্প রয়েছে। যেমন-

ফ্রিজে রাখতে কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন
যদি আপনার খাবার ফ্রিজে রাখার প্রয়োজন হয় তাহলে প্লাস্টিকের পাত্রের পরিবর্তে কাঁচ বা স্টিলের পাত্র বেছে নেওয়া উচিত। এর কারণ কাঁচ এবং স্টিলের পাত্র বেশি টেকসই এবং বারবার ব্যবহার করা যায়। এছাড়াও, খাবারের উপর এগুলোর কোনো রাসায়নিক প্রভাব নেই। কাঁচ এবং স্টিলের পাত্রের আরেকটি সুবিধা হলো এগুলো খাবারের গুণমান বজায় রাখে। এসব পাত্র ব্যবহার করলে আপনার রান্নাঘর আরও পরিবেশ-বান্ধব হয়ে উঠবে।

শিম, মটরশুঁটি ভেজা কাপড়ে মুড়ে রাখুন
শিম, মটরশুঁটির মতো সবুজ শাকসবজি একটি ভেজা কাপড়ে মুড়ে রাখতে পারেন। এভাবে সবুজ শাকসবজি ফ্রিজে রাখলে তা দীর্ঘ সময়ের জন্য তাজা থাকবে।

সেলেরি, গাজর পানিভর্তি জারে রাখুন

সেলেরি, গাজর পানিভর্তি জারে খাড়া করে রেখে সংরক্ষণ করতে পারেন। এই পদ্ধতিটি শাকসবজি আর্দ্র ও সতেজ রাখতে সাহায্য করে।

রুটি কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখুন

রুটি কাপড়ে মুড়ে ব্রেড বক্সে রাখলে তা বেশিক্ষণ সতেজ থাকে। এভাবে রাখলে কাপড়টি রুটি শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, আর ব্রেড বক্স তাতে অতিরিক্ত বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে দেয় না। এই পদ্ধতিটি কোনো প্লাস্টিক ছাড়াই রুটি নরম রাখতে সাহায্য করে।

কলা এবং টমেটোর মতো ফল ফ্রিজ করুন
কলা, টমেটো এবং আঁটিযুক্ত ফলের মতো কিছু ফলও ফ্রিজে রাখা যেতে পারে। কাঁচের বক্সেগুলো ব্যবহার করুন। এতে প্লাস্টিকের ব্যবহার কমে এবং ফল সংরক্ষণের সময় বাড়ে। পরে, এই ফলগুলো স্মুদি বা সস তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এটি খাদ্য অপচয় কমানোর একটি সুবিধাজনক পদ্ধতি।

অবশিষ্ট খাবার জারে সংরক্ষণ করুন
প্লাস্টিকের পাত্র ব্যবহার না করে, কাচের জার বা ঢাকনাযুক্ত প্লেট ব্যবহার করে খাবার ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে। কাঁচ বিষাক্ত নয় এবং কোনো গন্ধ শোষণ করে না। আরেকটি সুবিধা হলো, এই পাত্র বহুবার পুনরায় ব্যবহার করা যায়। এছাড়াও, এটি পাত্রের ভিতরে কী আছে তা দেখতেও সাহায্য করে, যার ফলে খাদ্য অপচয় কমে।

পেঁয়াজ, আলু ঝুড়িতে রাখুন
পেঁয়াজ, আলু ভালোভাবে বাতাস চলাচল করে এমন ঠান্ডা একটা জায়গায় রাখা উচিত। এগুলো বাঁশ বা বেতের ঝুড়িতে রাখলে ভালো থাকবে। রোদ থেকে দূরে রাখলে অঙ্কুরোদগম এবং পচনও রোধ হয়। পেঁয়াজ এবং আলু একসাথে রাখা উচিত নয় কারণ পেঁয়াজ থেকে গ্যাস নির্গত হয়, যা আলুর পচনের কারণ হতে পারে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:০৬ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।