শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্কে ফোবানা ৩০, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   171 বার পঠিত

নিউইয়র্কে ফোবানা ৩০, ৩১ আগষ্ট ও ১ সেপ্টেম্বর

তিন দিন ব্যাপী ফোবানা বাংলাদেশ সম্মেলন আগামী ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে। ১০ জুন মঙ্গলবার জ্যাকসন হাইটস নবান্ন পার্টি সেন্টারে ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ সৈয়দ এনায়েত আলীর পরিচালনায় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা মাসুদুর রহমান, ডা. শাহজাদী পারভিন, ডা. বর্ণালী হাসান, আবু জোবায়ের দারা, এজাজ আক্তার তৌফিক, কাজী ওয়াহিদ এলিন, কাজী তোফায়েল ইসলাম, মুফিজুল ইসলাম রুমি, সারোয়ার বাবু, তৈমুর জাকারিয়া, জাহাঙ্গীর আলম জয়, জসিম উদ্দিন ভূইয়া, রিয়াজ মাহামুদ, বাদল মির্জা, রফিফুর ইসলাম ডালিম, সাইকুর রহমান টুটুল প্রমুখ।

এবারের সম্মেলনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেইন স্ট্রিমের রাজনীতি, নতুন প্রজন্মের ভবিষ্যত প্রসঙ্গে সেমিনার, ফোবানা স্কলারশীপ, সাহিত্য আসর, কাব্য জলসা, সঙ্গীত প্রতিযোগিতা, ফ্যাশন শো, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।

Facebook Comments Box

Posted ৫:০৬ এএম | রবিবার, ১৬ জুন ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।