শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

  |   সোমবার, ২০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে টেকসই রফতানি প্রবৃদ্ধি নিশ্চিত এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বৈশ্বিক বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২০ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে সংক্রান্ত ১১ তম বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে উদ্ভুত পরিস্থিতি বিশ্লেষণ করে রফতানি প্রবৃদ্ধি অর্জনে পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে এবং স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার অন্বেষণ করার জন্য বিশ্বব্যাপী একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। আমাদের সেই বাজার ধরতে হবে।

বর্তমানে রফতানি নীতি যেটির মেয়াদ ২০২৪ সালে শেষ হচ্ছে সেটির সংশোধন, পরিবর্তন ও উন্নতির মাধ্যমে আরও চার বা পাঁচ বছরের জন্য একটি নতুন রপ্তানি নীতি প্রণয়ন করতে বলেন।

সরকার প্রধান বলছেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, নিষেধাজ্ঞা, যুদ্ধের পাল্টা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে যে চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে তা বিশ্লেষণ করে নতুন রফতানি নীতি গ্রহণ করা উচিত।

শেখ হাসিনা আরও বলেছেন, রফতানি বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, কারণ এটি ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়।

Facebook Comments Box

Posted ৮:৫৩ এএম | সোমবার, ২০ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।