ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জুতা-ডিম থেকে রক্ষা পেলেন না ইনু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   200 বার পঠিত

জুতা-ডিম থেকে রক্ষা পেলেন না ইনু

জুতা-ডিম থেকে রক্ষা পেলেন না ইনু

আদালতে জুতা-ডিম নিক্ষেপের ঘটনা ফের ঘটেছে। এবার এ ঘটনায় আক্রান্ত হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম সমন্বয়ক ছিলেন ইনু। বাম ঘরনার রাজনীতি করলেও বামদের মধ্যে তিনি ছিলেন বেশ সমালোচিত।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ছিলেন আত্মগোপনে। আলোচিতরা ধরা পরলেও তিনি ছিলেন অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতার পর থেকেই ছাত্ররা তাকে খুঁজে আসছে। অবশেষে সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পরে তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইনুকে হাজির করতে আনলেই বাধে বিপত্তি। উত্তেজিত জনগণকে থামাতে চেষ্টা করে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ইনুকে লক্ষ্যে করে ডিম এবং ছেড়া জুতা ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। মুহুর্মুহু ডিম এবং ছেড়া জুতা ইনুর শরীরে আঘাত করে। একই সঙ্গে স্লোগান দেওয়া হয়- ইনুর ফাঁসির দাবিতে।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত হাসানুল হক ইনুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ রিমান্ড ঘোষণা দেন।

 

Facebook Comments Box

Posted ৩:৪২ পিএম | মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।