ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না; ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪   |   প্রিন্ট   |   227 বার পঠিত

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না; ফখরুল

ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বর্বর ও অবৈধ। তারা সভ্য মানুষের উপদেশ কখনই গ্রহণ করবে না। কারণ তারা গণহত্যা চালিয়ে হলেও ক্ষমতায় থাকতে চায়।

তিনি বলেন, আওয়ামী ও তাদের সংশ্লিষ্টরা প্রতিনিয়ত মিথ্যাচারে আশ্রয় নিচ্ছে। তারা বলছে, তৃতীয় শক্তি নাকি গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে।

বিএনপি এই নেতা বলেন, কারও কোনো পরামর্শ কর্ণপাত না করে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা, হামলা, দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। গতকালও ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেপ্তার চালিয়েছে।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বের মানুষ দেখেছে, আবু সাঈদকে পুলিশ সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করেছে। অথচ সেই মামলায় জেলে পাঠানো হয়েছে একাদশ শ্রেণির ছাত্র আলিফ শাহরিয়ার মাহিমকে।

বিএনপির মহাসচিব বলেন, এই সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমনপীড়ন চালিয়েছে। দেশজুড়ে খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এই শাসকগোষ্ঠী ক্ষমতায় থাকতে পারবে না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীদের প্রতি খুনি সরকারের অন্যায় ও বেআইনি হুকুম, আদেশ, নির্দেশ, চাপ উপেক্ষা করে ছাত্র-জনতার বিরুদ্ধে দমনপীড়ন থেকে বিরত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

Facebook Comments Box

Posted ১২:০১ পিএম | বৃহস্পতিবার, ০১ অগাস্ট ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।