ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

  |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

চট্টগ্রাম-৮ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এ উপনির্বাচনের প্রার্থী হয়েছেন মোট পাঁচজন। আওয়ামী লীগের নোমান আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ মোমবাতি প্রতীক নিয়ে, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র কামাল পাশা আম প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী একতারা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন।

দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এ উপ- নির্বাচনে প্রার্থী দেয়নি। জাতীয় নির্বাচনের আট মাস বাকি থাকতে এ উপনির্বাচনে তেমন কোনো উত্তাপও নেই।

এদিকে সকাল ৮টায় নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ।

এ সময় তিনি ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

অন্যদিকে, মোমবাতি প্রতীকের প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের স উ ম আব্দুস সামাদ ভোটগ্রহণের শুরু থেকে অব্যস্থাপনার অভিযোগ তুলেছেন।

গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে ১৯০টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box

Posted ৫:১৮ এএম | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।