ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের

গোলরক্ষক হয়েও জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছেন রোনাল্ড কোমান জুনিয়র। ডাচ লিগ এরেডিভিজির ম্যাচে তাঁর দুই পেনাল্টি গোলে কামবুরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেলস্টার। একই সঙ্গে গোলকিপার হিসেবে এক ম্যাচে দুটি গোল করে ডাচ লিগে নতুন ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

কোমান জুনিয়র ডাচ ফুটবল কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানের ছেলে। গোলরক্ষক হিসেবে তাঁর এমন কীর্তি এরেডিভিজিতে আগে আর কেউ গড়তে পারেননি।

নিজেদের মাঠে শুরু থেকেই চাপে ছিল টেলস্টার। ম্যাচের ২২ মিনিটে ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। একজন কম নিয়েও প্রথমার্ধে কামবুরকে গোল করতে দেননি কোমান জুনিয়র।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় কামবুর। ১০ জনের টেলস্টারের ম্যাচে ফেরার সম্ভাবনাও তখন ক্ষীণ হয়ে পড়ে।

কিন্তু হাল ছাড়েননি কোমান জুনিয়র। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টেলস্টারকে ম্যাচে ফেরান তিনি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ১১ মিনিটে আবারও পেনাল্টি পায় টেলস্টার। এবারও স্পটকিক নিতে এগিয়ে আসেন গোলরক্ষক কোমান জুনিয়র। নিখুঁত শটে গোল করে দলকে ২-২ সমতায় ফেরান তিনি।

শেষ পর্যন্ত তাঁর জোড়া গোলেই হার এড়ায় টেলস্টার।

এই পারফরম্যান্সের মধ্য দিয়ে ডাচ লিগে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার হিসেবে রেকর্ড গড়েছেন কোমান জুনিয়র। বিশ্ব ফুটবলেও গোলরক্ষকের এক ম্যাচে জোড়া গোল করার ঘটনা অত্যন্ত বিরল।

বাবা রোনাল্ড কোমানের মতোই গোল করার দক্ষতা রয়েছে কোমান জুনিয়রেরও। তবে বাবা ছিলেন ডিফেন্ডার—ফ্রি-কিক ও পেনাল্টি থেকে নিয়মিত গোল করে যিনি ক্যারিয়ারে ২৫০টির বেশি গোল করেছিলেন।

গোলরক্ষক হিসেবে গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন ব্রাজিলের রজেরিও চেনি ও প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্ট। চেনি ক্যারিয়ারে ১২৯ গোল করে গোলকিপার হিসেবে সর্বোচ্চ গোলের অনন্য রেকর্ড গড়েছেন।

Facebook Comments Box

Posted ২:০৩ এএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।