নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অনলাইন প্রতারণা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর সহযোগিতা কামনা করেছেন।
সোমবার পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।
বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা রোধে এফবিআইয়ের কারিগরি ও তথ্যগত সহায়তা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Posted ৩:১৬ পিএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।