রাজনীতি ডেস্ক | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 273 বার পঠিত

গাজীপুর শহরের ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের জনসভায় মঙ্গলবার রাতে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যার পরপরই বিশাল আয়তনের এ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারেক রহমানের অপেক্ষায় রাজবাড়ি মাঠ। ময়মনসিংহের জনসভা শেষ করেই তিনি গাজীপুরের জনসভার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে মূল মঞ্চে চলছে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য।
স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রায় ২১ বছর পর মঙ্গলবার রাতে গাজীপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তারেক রহমানের উপস্থিতি ঘিরে গাজীপুরে পাঁচটি উপজেলা ও মহানগরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ বিরাজ করছে। দীর্ঘ দিন পর তার আগমনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাজবাড়ি মাঠজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এরই মধ্যে।
ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল জানান, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, গাজীপুরের ৫টি আসনের নির্বাচন উপলক্ষে এ জনসভা। এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও মহানগরের সর্বত্র একটি জাগরণ সৃষ্টি হয়েছে।
Posted ৪:৩৪ এএম | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।