বুধবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কিংবদন্তি শিল্পী উইলি কোলন মারা গেছেন

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

কিংবদন্তি শিল্পী উইলি কোলন মারা গেছেন

সালসা সংগীতের কিংবদন্তি উইলি কোলন আর নেই। নিউইয়র্কের সালসা আন্দোলনের অন্যতম অগ্রদূত ও বিশ্বখ্যাত এই শিল্পী শনিবার সকালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খবর প্রকাশ করেছে মার্কিন বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি।

শিল্পীর পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই বিদায় নিয়েছেন তিনি। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। ১৯৫০ সালে নিউইর্কের ব্রঙ্কসে জন্ম নেওয়া কোলন অল্প বয়সেই সংগীত জগতে পা রাখেন। মাত্র ১৬ বছর বয়সে ‘এল মালো’অ্যালবামের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়।

কণ্ঠশিল্পী হেক্টর লাভো–এর সঙ্গে তাঁর জুটি ল্যাটিন সংগীতকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তোলে। ১৯৬৯ সালে প্রকাশিত ‘চে চে কোলি’সালসা সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

দীর্ঘ সংগীতজীবনে তিনি কাজ করেছেন রুবেন ব্লেডস ও সেলিয়া ক্রুজ-এর মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে। ক্যারিয়ারে ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন কোলন; বিশ্বজুড়ে বিক্রি হয়েছে ৮০ লাখের বেশি রেকর্ড। আটবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী অর্জন করেছেন একাধিক প্লাটিনাম ও গোল্ড রেকর্ড।

সংগীতের পাশাপাশি সমাজ ও রাজনীতিতেও ছিলেন সক্রিয়। ল্যাটিনো জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখার পাশাপাশি নিউইয়র্কের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

এ ছাড়া জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মিয়ামি ভাইস এবং চলচ্চিত্র দ্য লাস্ট ফাইট-এ অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে ল্যাটিন সংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Facebook Comments Box

Posted ৫:১৮ পিএম | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।