মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কারাবন্দি মায়ের নোবেল পুরস্কার গ্রহণ করলো দুই সন্তান

  |   সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

কারাবন্দি মায়ের নোবেল পুরস্কার গ্রহণ করলো দুই সন্তান
ইরানে কারাবন্দি নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদির হয়ে পুরস্কার নিয়েছে তার দুই সন্তান। রোববার বিবিসি এ খবর জানায়।
মোহাম্মদি ১০ বছরের সাজায় তেহরানের একটি কারাগারে রয়েছেন। ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে চলতি বছর শান্তিতে নোবেল পান তিনি।
কারাগার থেকে পাঠানো একটি ভাষণ পাঠান মোহাম্মদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সন্তান তা পাঠ করে শোনায়। ভাষণে এ নোবেল বিজয়ী ইরানের অত্যাচারী সরকারের নিন্দা জানান।

তিনি বলেন, ইরানের জনগণ ধৈর্যের সঙ্গে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে জয় করবে। কোনো সন্দেহ নেই। এটি নিশ্চিত।

সাহিত্য, বিজ্ঞান ও অর্থনীতিতে অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে রোববার অসলোতে সম্মানজনক শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়।

মোহাম্মদি বহু বছর ধরে ইরানের একজন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব। ৫১ বছর বয়সী এ অধিকারকর্মী ২০১০ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে কারাগারে রয়েছেন। মোট ১৩ বার তিনি গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

বর্তমানে তিনি কারাভোগ করছেন প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে। তার স্বামী তাঘি রাহমানি একজন রাজনৈতিক কর্মী। তিনি নির্বাসিত হয়ে দুই সন্তান নিয়ে প্যারিসে রয়েছেন। মোহাম্মদির সঙ্গে তাদের কয়েক বছর ধরে দেখা নেই।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:৫৭ এএম | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।