সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল: ট্রুডো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত

কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে চাওয়া ট্রাম্পের বিভ্রান্তিকর কৌশল: ট্রুডো

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

অটোয়া সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি না করলে সব কানাডীয় আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি জানান, তিনি কানাডা অধিগ্রহণের জন্য অর্থনৈতিক শক্তি বিবেচনা করছেন।

ট্রাম্পের এই মন্তব্য সম্পর্ক জানতে চাইলে জাস্টিন ট্রুডো সিএনএনকে বলেন, আমি মনে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ আলোচক (নেগোসিয়েটর)।  তিনি এসব কথাবর্তার মাধ্যমে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন।

ট্রুডো আরও বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ এবং কংক্রিট এবং আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যা কিছু কিনে তা হঠাৎ করে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে যদি তিনি এই শুল্ক আরোপ করেন।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প যদি তার এই হুমকির ওপর অটল থাকেন তাহলে অটোয়া পাল্টা ব্যবস্থা নেবে। ’

ট্রুডো স্মরণ করিয়ে দেন,  ২০১৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধের সময় কানাডা হাইঞ্জ কেচাপ, কার্ড, বোরবন এবং হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর শুল্ক আরোপ করেছিল – ‘এমন জিনিস যা মার্কিন কর্মীদের ক্ষতি করবে। ’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা তা করতে চাই না কারণ এটি আমাদের নিকটতম বাণিজ্যিক অংশীদারকে ক্ষতি করবে। ’

Facebook Comments Box

Posted ৫:১৮ এএম | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।