| বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 141 বার পঠিত

কাশ্মিরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন ভূবনখ্যাত। এবার লন্ডনের ওয়ার্লড বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। সেই সাথে পেল এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমাও।
সোমবার (২১শে আগস্ট) ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এর বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এক বার্তায় টুইট করেন, শ্রীনগরের টিউলিপের মনোরম সৌন্দর্য্য এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসেবে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নাম উঠিয়েছে। বর্তমানে ৬৮টি প্রজাতির ১৫ লাখ টিউলিপের বিস্ময়কর উদ্যান আকর্ষণ করে পর্যটকদের। হায়াসিন্থস, ড্যাফোডিলস, মাসকারি, সাইক্লেমেনস নামের ফুলগুলো এ বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সুগন্ধে ভরে ওঠে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন।
চলতি বছরের ২৩ মার্চ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এ টিউলিপ উদ্যান। লাল-হলুদ-সাদা-গোলাপি ফুলের সমারোহে সাজানো পাহাড়ি উপত্যকা চুম্বকের মতোই আকর্ষণ করে পর্যটকদের। প্রতিদিনই পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল শ্রীনগরে ডাল লেকের কাছের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। যা জম্মু-কাশ্মিরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।
Posted ৯:২৫ এএম | বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।