মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এলএনজি টার্মিনাল বন্ধ: তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   87 বার পঠিত

এলএনজি টার্মিনাল বন্ধ: তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে একটি টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধিভুক্ত এলাকাজুড়ে গ্যাস সরবরাহে মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে। এই স্বল্পচাপের পরিস্থিতি আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গ্যাসের স্বল্পচাপে রান্না ও শিল্পকারখানার উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আবাসিক এলাকায় চুলা জ্বালাতে ভোগান্তির মুখে পড়ছেন অনেক গ্রাহক।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৯ পিএম | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।