শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার নারীদের রেস্তোরায় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান সরকার

  |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত

এবার নারীদের রেস্তোরায় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান সরকার

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে নারীদের বিরুদ্ধে একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এবার দেশটির হেরাত প্রদেশে পরিবার ও নারীদের বাগান ও খোলা সবুজ জায়গার রেস্তোরাঁয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। খবর ফক্স নিউজের‌।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন জায়গায় নারী-পুরুষের মেলামেশা নিয়ে ধর্মীয় নেতাদের অভিযোগের পরেই এমন সিদ্ধান্ত এলো।

আফগান কর্মকর্তারা বলেছেন, নারীদের এমন জায়গায় নিষিদ্ধের কারণ হচ্ছে, নারী-পুরুষের একসঙ্গে মেলামেশা বা হিজাব না পরার কারণ। তবে, এ ধরনের নিষেধাজ্ঞা কেবল হেরাত প্রদেশে খোলা সবুজ জায়গাসহ রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

হেরাতে নিযুক্ত আফগানিস্তানের নৈতিকতা-বিষয়ক বিভাগের সহকারী কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির বলেন, হেরাতের যেসব রেস্তোরাঁয় এ ধরনের খোলা প্রাঙ্গণ রয়েছে, সেইসঙ্গে পুরুষের প্রবেশাধিকার রয়েছে, সেসব রেস্তোরাঁতেই শুধু নারী ও পরিবারের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও বলেছেন, যেসব রেস্তোরাঁয় সবুজ জায়গা আছে, পার্কের মতো, যেখানে নারী ও পুরুষ দেখা করতে পারে আমরা যেসব জায়গায় এ বিধিনিষেধ আরোপ করেছি।

হেরাতে নৈতিকতা-বিষয়ক বিভাগের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, ‘এসব জায়গা পার্কের মতো কিন্তু তারা এগুলোয় রেস্তোরাঁর নাম দেওয়া হয়েছে। সেখানে নারী ও পুরুষ একসঙ্গে মেলামেশা করছেন। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তা ঠিক করা হয়েছে।’

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:১২ এএম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।