বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রমজান জুড়ে মাধ্যমিকে ছুটি, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

  |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   311 বার পঠিত

রমজান জুড়ে মাধ্যমিকে ছুটি, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) বা শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হবে এবারের রমজান। পুরো রমজান মাস জুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে ‍ছুটি থাকবে। আর রমজানের অর্ধেক সময় জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে। অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে রমজানে ক্লাস চলবে ১৫ দিন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৩ মার্চ থেকে সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে। ঈদুল ফিতরের ছুটিসহ মোট এক মাস পাঁচদিন এই ছুটি চলবে। আগামী ২৭ এপ্রিল সারাদেশে এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এই সময়ের মধ্যে স্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীন্ত দিবস ও ঈদুল ফিতরের ছুটিও থাকবে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদ্রাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ) থেকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের প্র্যাকটিস। এছাড়া করোনাকালীন শিক্ষার ক্ষতি পোষাতে প্রাথমিক স্কুলে গতবছর থেকে ছুটির ব্যাপারে আরও কড়াকড়ি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ পিএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।