মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

  |   বুধবার, ১৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   90 বার পঠিত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক তরুণের এলোপাতাড়ি গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত হয়েছেন নয়জন। গতকাল সোমবার অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা জানান, ১৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরে এই ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি শহরের চার্চের বাইরে ১৮ বছর বয়সী এক কিশোর তিনজনকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এসময় তার গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পরে চার্চের বাইরে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ফার্মিংটন পুলিশের মুখপাত্র শ্যানিস গঞ্জালেসের মতে, সন্দেহভাজন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তার গুলিতে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত এবং দুই কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন।

তিনি বলেন, সন্দেহভাজন কিশোর কিছুটা পথ পায়ে হেঁটে গির্জার বাইরে তাণ্ডব চালায় এবং আপাতদৃষ্টিতে এলোমেলোভাবে পথচারীদের ওপর গুলিবর্ষণ করে। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল তা স্পষ্ট নয়।

Facebook Comments Box

Posted ৩:৫২ এএম | বুধবার, ১৭ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।