| বুধবার, ০১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 131 বার পঠিত

ভারতে অনুপ্রবেশ মামলায় দেশটির একটি আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। একই আদেশে তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এ রায় দিয়েছেন।
২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন তিনি। পরে সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে। গতকাল শিলংয়ের জজ কোর্ট আবারও তাকে বেকসুর খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করতে আদেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দ্রুত দেশে ফেরত পাঠানো ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন আদালত।
দেশে ফেরার বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এখন যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চাই।’
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে বলে জানা যায়।
বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়। প্রায় সাত বছর বিচার চলার পর এই মামলার রায় ঘোষণা করা হলো।
Posted ২:১৮ পিএম | বুধবার, ০১ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।