| শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 78 বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এসময় এক নারীসহ দু’জন নিহত এবং তিনজন আহত হন।
নিহতরা হলেন-আজমিরীগঞ্জ উপজেলার রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং আব্দুল আউয়ালের স্ত্রী নূরজাহারন বেগম (৫০)। উভয়ই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, যাত্রীবাহী অটোরিকশাটি আজমিরীগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে আসছিল। শুটকি নদীর বাঁকে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় ও যাত্রীরা আহত হন।
পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মজনু মিয়া ও নূরজাহান বেগমকে মৃত ঘোষণা করেন। আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি পুলিশ জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা।
Posted ১:১৫ পিএম | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।