বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   29 বার পঠিত

পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত

পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করবে ভারত। বিগত মাসগুলোতে অস্থিরতার পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা ও দিল্লি পুরোদমে আবারও ভিসা চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবারও চালু করেছে। আর ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্য নিয়েছে।

শনিবার ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ কথা বলা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভুত্থ্যানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় ঢাকা ও দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করলে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেয় দিল্লি। আর বাংলাদেশও ভারতীয়দের জন্য সব ভিসা কার্যক্রম আবারও শুরু করে।

এরই অংশ হিসেবে গত ৮ এপ্রিল বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, উভয় পক্ষের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে গেলে দিল্লি ও ঢাকা অর্থনৈতিক সম্পর্ক, জ্বালানি সংযোগসহ অন্যান্য অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর দিকে নজর দেবে। আগামী সপ্তাহগুলোতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক আলোচনার বিষয়েও একটি রূপরেখা তৈরি হতে পারে।

ভারতে আসা বিদেশি পর্যটকদের ২০ শতাংশেরও বেশি বাংলাদেশ থেকে আসত। ভারতের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ২১ লাখ ২০ হাজার পর্যটক বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। আর ২০২৪ সালে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৭ লাখ পাঁচ হাজারে। ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক উত্তেজনা এবং ভিসা কঠিন করার মতো কারণগুলোতে ২০২৫ সালে ভারতে বাংলাদেশি পর্যটক কমে দাঁড়ায় চার লাখ সাত হাজারে।

Facebook Comments Box

Posted ১০:৫৫ এএম | শনিবার, ০২ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(317 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।