বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ দুজন নিহত

  |   রবিবার, ২৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত

পদ্মা সেতু এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ সদস্যসহ দুজন নিহত

বঙ্গবন্ধু মহাসড়ক বা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে মাইক্রোবাসের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ অজ্ঞাত পরিচয় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব। তিনি পদ্মা সেতু উত্তর থানায় অধীনে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন।

নিহত পথচারী ওই নারীর নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অপর দুইজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকা থেকে শরীয়তপুরীরের অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুইজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর।

গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:০৪ এএম | রবিবার, ২৫ জুন ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।