মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধোনির মাইলফলকের ম্যাচে হার চেন্নাইয়ের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   431 বার পঠিত

ধোনির মাইলফলকের ম্যাচে হার চেন্নাইয়ের

চতুর্থ ভারতীয় হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৪শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতরাতে ক্যারিয়ারের ৪শতম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন তিনি। ধোনির রেকর্ডের ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের কাছে ৫ উইকেটে হারে তার দল চেন্নাই সুপার কিংস।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় চেন্নাই। এরপর বড় জুটি না হওয়াতে দলীয় ৭৪ রান তুলতেই ৪ উইকেট হারায় চেন্নাই।

দলের হয়ে পঞ্চম উইকেটে ২০ বলে সর্বোচ্চ ৪০ রানের জুটি গড়েন শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিস। দুবে ১২ রানে আউট হলেও, চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন ১টি চার ও ৪টি ছক্কায় ২৫ বলে ৪২ রান করা ব্রেভিস।

শেষদিকে দীপক হুদার ২১ বলে ২২ রানের সুবাদে ১ বল বাকী থাকতে সব উইকেট হারিয়ে ১৫৪ রানের সংগ্রহ পায় চেন্নাই। মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ১০ বলে ৬ রান করেন ধোনি। হায়দারাবাদের পেসার হার্ষাল প্যাটেল ২৮ রানে ৪ উইকেট নেন।

জবাবে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় হায়দারাবাদ। তবে তিন নম্বরে নামা ইশান কিশানের ৩৪ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কল্যাণে লড়াই টিকে থাকে হায়দারাবাদ। কিন্তু ১০৬ রানে পঞ্চম উইকেট পতন হলে চাপে পড়ে তারা। এমন অবস্থায় শেষ ৬ ওভারে ৪৯ রান দরকার পড়ে হায়দাবাদের।

ষষ্ঠ উইকেটে কামিন্দু মেন্ডিস ও নিতিশ কুমার রেড্ডির ৩১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রানে টুর্নামেন্টে তৃতীয় জয়ের দেখা পায় হায়দারাবাদ।

কামিন্দু ৩২ ও রেড্ডি ১৯ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের নূর আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন হায়দারাবাদের প্যাটেল।

এই জয়ে ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে হায়দারাবাদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে চেন্নাই।

Facebook Comments Box

Posted ১:৪৫ পিএম | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।