শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডিউটি শেষে বাসায় ফেরার পথে পুলিশ সার্জেন্টের মৃত্যু

  |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ডিউটি শেষে বাসায় ফেরার পথে পুলিশ সার্জেন্টের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদ চৌধুরীর মৃত্যু হয়েছে। মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলযোগে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ আর দেখা হলো না তার।

এ বিষয়ে হালিশহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, আউটার রিং রোডে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদ চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৫৫ এএম | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।