| শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 74 বার পঠিত

দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে আরসিবিকে ৮১ রানের বড় ব্যবধানে হারাল নাইটরা। মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। প্রথমে ব্যাটে শার্দুল ঠাকুর, রহমানউল্লাহ গুরবাজ ও রিঙ্কু সিংয়ের অনবদ্য ব্যাটিং। তারপর কেকেআরের স্পিন ত্রয়ীর সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল আরসিবির ব্যাটিং। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০৪ রান করে কেকেআর। সর্বোচ্চ ৬৮ রান করেন শার্দুল ঠাকুর। রান তাড়া করতে নেমে ১২৩ রানে অলআউট হয়ে যায় আরিসিবি। বরুণ চক্রবর্তী ৪টি, সূয়শ শর্মা ৩টি, সুনীল নারিন ২টি ও শার্দুল ঠাকুর একটি উইকেট নেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটাই ভালো হয়নি কেকেআরের। একদিক থেকে একের পর এক উইকেট পড়লেও অপরদিক থেকে মারকাটারি ব্যাটিং করেন রহমানউল্লাহ গুরবাজ। দলের তারকা ব্যাটাররা ভেঙ্কটেশ আইয়র (৩), মনদীপ সিং (০), নীতিশ রানা (১), আন্দ্রে রাসেল (০) সকলেই ব্যর্থ হন। সেখানে কেকেআরের হয়ে নিজের প্রথম অর্ধশতরান পূরণ করেন আফগান তারকা। ৪৪ বলে ৫৭ রান করেন তিনি। কিন্তু একসময় কেকেআর স্কোর দাঁড়ায় ৮৯ রানে ৫ উইকেট। সেই সময় ফের একবার ত্রাতার ভূমিকায় শার্দুল ঠাকুর। আর এক্ষেত্রে ঠাকুরকে কোনও জয় বা বীরু নয় সঙ্গ দিলেন রিঙ্কু সিং।
Posted ১২:৪৬ এএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।