| সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট | 73 বার পঠিত

বাজারের আগের স্মার্টফোনগুলো নির্দিষ্ট কিছু অ্যাপসের ওপর নির্ভরশীল। এসব অ্যাপস যেমন ছিল অনেক শক্তিশালী তেমনি মজার মজার কাজও সারতে পারত। এমনই একটি অ্যাপস কিউআর কোড স্ক্যানার।
আর এটি দিয়ে কাজ করার জন্য গ্রাহককে আরেকটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হতো। কিন্তু আধুনিক ফোনে কিউআর কোড স্ক্যানের জন্য বিশেষ ফিচার থাকার কারণে বর্তমানে অ্যাপটি বলা চলে নিষ্প্রয়োজন হয়ে পড়েছে। ফলে আধুনিক ফোনে এখন আর এই অ্যাপ দেখা যায় না।
কিউআর কোড স্ক্যানার কী?
কিউআর কোডের পুরো নাম কুইক রেসপন্স কোড। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শুধু টাকা আদান-প্রদানই নয়, আরও নানাবিধ কাজ যেমন রেস্তোরাঁর মেনু, ট্রেন, বিমানের টিকিট কেনা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই কিউআর কোড।
কিউআর কোড স্ক্যানার মূলত কিউআর কোড শনাক্ত করার জন্যই ব্যবহৃত হয়। কিউআর কোড বারকোডের একটি অংশ যেখানে পণ্য সম্পর্কে তথ্যাদি থাকে। খালি চোখে আমরা এই তথ্য পড়তে পারব না কিন্তু কিউআর কোড স্ক্যানার তা পারে।
কিউআর কোডে অনেক কিছুই থাকতে পারে। এটি খুব সাধারণ ইউআরএল, সাদামাটা টেক্সট, কনটাক্ট কার্ড, পিডিএফ, ই-মেইল, ওয়াইফাই নেটওয়ার্কের বিস্তারিত এবং ফোন নম্বরও থাকতে পারে।
এই কোডগুলো দিয়ে অনেক কিছুই করা যেতে পারে; আর এ কারণেই স্ক্যান করার নিয়ম জানতে হয়। ফলে বক্স আকৃতিতে থাকা কিউআর কোডের তথ্য জানতে আলাদা অ্যাপ প্রয়োজন হতো।
কেন কিউআর কোড স্ক্যানার অ্যাপ ব্যবহৃত হচ্ছে না
বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড—উভয় ডিভাইসেই কিউআর কোড স্ক্যানার অ্যাপের কাজ করার জন্য আলাদা ফিচার রয়েছে। আইফোনের ক্যামেরা অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড স্ক্যান করতে পারে। ব্যাপারটি ছবি উঠানোর মতোই সহজ। কন্ট্রোল সেন্টারে কিউআর কোড স্ক্যানারের একটি শর্টকাটও তৈরি করে নেওয়া যায়।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও বিষয়টি একই। স্যামসাং গ্যালাক্সি ফোন ক্যামেরা অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করতে পারে। তবে যদি কোনো কারণে কাজটি না করা যায় তাহলে কুইক সেটিংস প্যানেলে একটি শর্টকাট যোগ করা যায়।
অপ্রয়োজনীয় হওয়ার পাশাপাশি ফ্ল্যাশলাইট অ্যাপসের মতো কিউআর কোড স্ক্যানার অ্যাপ নিয়েও নিরাপত্তা এবং গোপনীয়তাবিষয়ক উদ্বেগ রয়েছে। অনেক সময়ই কিউআর কোড স্ক্যানারের জন্য প্রয়োজনীয় নয় এমন কাজও করে থাকে; যা মূলত ম্যালওয়্যারগুলো লুকানোর একটি কৌশলমাত্র।
Posted ৩:৪৪ এএম | সোমবার, ২২ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।