বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

কারাবন্দী মাদুরোর সামাজিক মাধ্যমে পোস্ট, ধন্যবাদ দিলেন সমর্থকদের

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত

কারাবন্দী মাদুরোর সামাজিক মাধ্যমে পোস্ট, ধন্যবাদ দিলেন সমর্থকদের

অপহৃত হওয়ার পর প্রথমবারের মতো নিকোলাস মাদুরোর এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের কারাগারে ভেনেজুয়েলার এই সাবেক প্রেসিডেন্ট দৃঢ় ও শান্ত মানসিক অবস্থায় আছেন।

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিউইয়র্কের একটি কারাগারে বন্দি। জানা গেছে, সেখানে তাঁদের ইন্টারনেট বা সংবাদপত্র ব্যবহারের কোনো সুযোগ নেই।

মাদুরোর এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আমরা ভালো আছি, দৃঢ় ও শান্ত আছি এবং প্রতিনিয়ত প্রার্থনা করছি।’ তাঁদের পক্ষ থেকে কে পোস্টটি দিয়েছেন তা স্পষ্ট নয়।

এক্স পোস্টে আরও লেখা হয়েছে, ‘আমরা আপনাদের বার্তা, ইমেল, চিঠি এবং প্রার্থনা পেয়েছি। ভালোবাসার প্রতিটি শব্দ, স্নেহের প্রতিটি নিদর্শন এবং সমর্থনের প্রতিটি প্রকাশ আমাদের আত্মাকে পরিপূর্ণ করছে।’

ভেনেজুয়েলা সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, কারাগারে মাদুরো বাইবেল পড়ে সময় কাটান। অন্য বন্দিদের কেউ কেউ এখনো তাঁকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেন। তিনি তাঁর পরিবার এবং আইনজীবীদের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রতি কলে সর্বোচ্চ ১৫ মিনিট সময় পান।

মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জনসমক্ষে প্রায়ই বলেন, কারাগারে তাঁর বাবা ভালো আছেন। এমনকি সেখানে ব্যায়ামও করতে পারেন।

আটক হওয়ার পর গত ৫ জানুয়ারি নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছিল মাদুরোকে। তখন তিনি নিজেকে একজন যুদ্ধবন্দি হিসেবে ঘোষণা দেন। এরপর আর তাঁর সরাসরি কোনো মন্তব্য শোনা যায়নি।

Facebook Comments Box

Posted ৪:১৭ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।