| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 137 বার পঠিত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির দিক দিয়ে যা সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩৭ জনে। এসময় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ২৮৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন ও ঢাকার বাইরের ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৮৭ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার ১৪৮ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগগুলোতে ভর্তি হন ৯৩৯ জন।
অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৭৬৩ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৯ জন।
Posted ২:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।