নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবল আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. আকরাম ও মো. হোজাইফা নামে দুই বছর বয়সী জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকূটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদিপ্রবাসী আক্কাছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে ফুটবল খেলছিল দুই ভাই। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে অচেতন অবস্থায় ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।
জমজ দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারুল হক বলেন, খেলাধুলার সময় পুকুরের পানিতে তলিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ১১:০০ এএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।