ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইংল্যান্ডকে ‘হানাদার, জবরদখলকারী’ আখ্যা দিল আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ইংল্যান্ডকে ‘হানাদার, জবরদখলকারী’ আখ্যা দিল আর্জেন্টিনা

হয়তো সারাবছর এটা নিয়ে খুব একটা কথা হয় না। পৃথিবীতে এতো এতো যুদ্ধ। ভূখণ্ড নিয়ে এতো দ্বন্দ্ব। সেখানে ফকল্যান্ড দ্বীপপূঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বন্দ্ব খুব ছোট খবর। খবরের চেয়ে বরং ইতিহাসই বেশি। ফকল্যান্ড নিয়ে দুই দেশের বিরোধ প্রায় দুইশ’ বছরের। প্রায় আড়াই মাসের যে যুদ্ধ হয়েছিল তাও ৪৪ বছর আগে।

মাঝে মধ্যে দ্বন্দ্ব, ভূখন্ডের দাবি, যুদ্ধের ইতিহাস মাথা চাড়া দিয়ে ওঠে। এবার যেমন বিশ্বকাপে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় রাত ১টার আটলান্টা স্টেডিয়ামে লড়াইয়ের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল কড়া এক মন্তব্য করেছেন।

তার মতে, ইংল্যান্ড হলো হানাদার ও দখলদারদের দেশ। এক্সে করা পোস্টে তিনি বলেছেন, ‘আমরা এক জবরদখলকারী জলদস্যু দেশের বিরুদ্ধে খেলতে যাচ্ছি। এটা কেবল একটা ম্যাচ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। আমি অন্যদের মতো রাজনৈতিকভাবে সঠিক বা অনুভূতিহীন মন্তব্য করতে পারবো না।’

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া বলেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা দাবি করে যাবেন যে, ফকল্যান্ড তাদের। যেমন ডিয়াগো তাদের, মেসি তাদের, ‘এ হলো আমাদের মালভিনাস (ফকল্যান্ড), আমাদের দিয়েগো এবং হানাদারদের রুখে দিতে এটা লিও’র শেষ সুযোগ। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অবশ্য ফুটবলকে রাজনীতির বাইরে রাখতে চান। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি ফকল্যান্ড দ্বন্দ্বের সঙ্গে এবারের ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের সংযোগ খুঁজে পাননি, ‘ঐতিহাসিকভাবে এটা (ফকল্যান্ড দ্বন্দ্ব) আমাদের জন্য কষ্টের বিষয়। কিন্তু অনেক আগে ঘটে যাওয়া একটা বিষয়ের সঙ্গে আমি এই ম্যাচের কোন সংযোগ দেখি না। এটা ফুটবল ম্যাচ, রাজনীতির ময়দান নয়। দুটোতে গুলিয়ে ফেলা পাগলামী।’

Facebook Comments Box

Posted ৪:৪২ এএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।