ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

শেখ হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিকে ‘আইনি ইস্যু’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, ‘এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়। এ বিষয়টিও সে অনুযায়ীই পরিচালিত হবে।’

ভারতীয় এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন। ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে চিঠি দিয়েছে।

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো অগ্রগতির অভাবের কারণে স্থগিত করা হতে পারে– গণমাধ্যমের এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে আমাদের যে উন্নয়ন প্রকল্প কর্মসূচি রয়েছে, তা বাংলাদেশ সরকারের সঙ্গে পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই নেওয়া হয়েছে। সেগুলো এখনও সেভাবেই চলছে।’

Facebook Comments Box

Posted ৫:৩৯ পিএম | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।