খেলাধুলা ডেস্ক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

নকআউট পর্বে জাপান ম্যাচে কোন রকম পাস মার্ক পেয়েছে ব্রাজিল। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিজের দলকে দশের মধ্যে ছয় নম্বর দিয়েছেন। এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রতিপক্ষ নরওয়ে। বাংলাদেশ সময় রোববার রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে।
ওই ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশের মিডফিল্ডার লুকাস পাকেতা খেলতে পারবেন না। জাপানের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি বাঁ পায়ের এই মিডফিল্ডার। তার জায়গায় শুরুর একাদশে ঢুকবেন কে, তা নিয়ে আছে প্রশ্ন।
লুকাস পাকেতার প্রোফাইলে ব্রাজিলের বেঞ্চে থাকা মিডফিল্ডার হলেন দানিলো সান্তোস। তিনিও বাঁ পায়ে বেশ কার্যকরী। দানিলো শারীরিক ফুটবলেও পাকেতার চেয়ে কিছুটা এগিয়ে। তবে বিশ নম্বার জার্সির পাকেতা মাঠে নাম্বার টেনের ভূমিকা পালন করছিলেন। দানিলো পিছিয়ে ওই জায়গায়।
যে কারণে ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি দলের অনুশীলনে আর্সেনালে খেলা রাইট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তেনেল্লিকে শুরুর একাদশে রেখে অনুশীলন করিয়েছেন। ব্রাজিলের সংবাদ মাধ্যম জি গ্লোবো জানিয়েছে, শনিবার ও রোববারের ম্যাচ অনুশীলনে মার্তেনেল্লি ছিলেন শুরুর একাদশে।
ব্রাজিলের ফুটবল বিষয়ক শীর্ষ পর্যায়ের সংবাদ মাধ্যমটি মনে করছে, মার্তেনেল্লি উইঙ্গার হলেও ব্রুনো গিমারেজের ওপরে এবং ভিনিসিয়াস জুনিয়রের নিচে প্লে মেকার পজিশনেও খেলতে পারেন। আবার শারীরিক ফুটবলে ভালো হওয়ায় এবং ডিপ লাইং স্ট্রাইকার হওয়ায় ম্যাথিউস কুনিয়ার সঙ্গে পজিশন সুইস করেও খেলতে পারেন। সেক্ষেত্রে কুনিয়া পালন করতে পারেন নাম্বার টেনের ভূমিকা।
এক্ষেত্রে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতাও বিবেচনায় নিয়েছেন ডন কার্লো। নরওয়ে গতিময় এবং দ্রুত ট্রানজিশনে যাওয়া আক্রমণের বিপক্ষে বেশ নড়বড়ে। মার্তেনেল্লি ওই জায়গায় কার্যকরী হতে পারেন। গতিময় হওয়ায় তিনি রক্ষণেও রাখবেন ভূমিকা। সব মিলিয়ে ব্রাজিলের কোচ অনুশীলনের শুরুর একাদশে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা মার্তেনেল্লিকে শুরুতে খেলানোর ইঙ্গিত দিয়েছেন।
ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনোস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেজ, গ্যাব্রিয়েল মার্তেনেল্লি, রায়ান, ম্যাথিউস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়র।
Posted ৬:৩০ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।