ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

তিন পরিবর্তন এনে নতুন কৌশলে নামছে ফ্রান্স

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

তিন পরিবর্তন এনে নতুন কৌশলে নামছে ফ্রান্স

গ্রুপ পর্বের তিন ম্যাচে ১০ গোল দিয়ে নকআউট পর্বে এসেছে ফ্রান্স। তারকাসমৃদ্ধ দলটি প্রত্যাশা মতোই খেলছে। কিলিয়ান এমবাপ্পে ৪ গোল করেছেন। উসমান ডেম্বেলে হ্যাটট্রিক করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স।

শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও কাতার বিশ্বকাপের রানার্স আপরা সর্বশেষ ম্যাচের একাদশে তিন পরিবর্তন আনতে পারে। ফ্রান্সের শীর্ষ স্থানীয় ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম লেকিপ দিয়েছে এই খবর।

ডিফেন্ডার উইলিয়াম সালিবার কোমরে ব্যথা আছে। নরওয়ের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। দলের শেষ অনুশীলনে ছিলেন না। তারপরও সালিবা ফিরবেন শুরুর একাদশে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, অনুশীলন না করলেও সালিবাকে নিয়ে চিন্তার কিছু নেই।

নরওয়ের বিপক্ষে পেনাল্টি উপহার দিয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী লেফট ব্যাক থিও হার্নান্দেজ। কিন্তু তিনি পুরনো ছন্দে নেই। ইনজুরি জর্জরিত এই ফুলব্যাককে যে কারণে সৌদি আরব পাড়ি দিতে হয়েছে। ভুলের খেসারত যাতে নকআউটে দিতে না হয় সেজন্য আস্টন ভিলার লুকাস ডিগনিকে একাদশে নিতে পারেন দেশম।

অন্য পরিবর্তনটি আসতে পারে আক্রমণভাগে। ফ্রান্স ডিজেরে দুয়েকে লেফট উইঙ্গার পজিশনে খেলিয়ে উসমান ডেম্বেলেকে খেলাচ্ছে রাইট উইঙ্গে। মাইকেল ওলিস সামলাচ্ছেন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা। সুইডেনের বিপক্ষে শুরুর একাদশে ঢুকতে পারেন ব্রাডলি বারকোলা। তিনি রাইটে খেললে ডেম্বেলে তার পছন্দের লেফট উইঙ্গে খেলতে পারবেন।

ফ্রান্সের বিপক্ষে সুইডেন চেষ্টা করবে বাতাসের বলে সুবিধা আদায় করতে। অ্যালেক্সজান্ডার ইশাক ও ভিক্টর ইয়োকারেসদের নিয়ে সুইডেনের শক্তির জায়গাও বাতাসের বল। তবে ফ্রান্সও ওই জায়গায় খুব একটা পিছিয়ে নেই। সালিভা, আন্দ্রে রাবিওট, চুঁয়ামেনিদের বিপক্ষে শূন্যের বলে বাড়তি সুবিধা পাওয়া কঠিন হবে।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর একাদশ: মাইক মাইগন্যান, লুকাস ডিগনি, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, জুলেন কুন্দে, আদ্রিয়েন রাবিওট, অঁরেলিন চুঁয়ামেনি, ব্রাডলি বারকোলা, মাইকেল ওলিস, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে।

Facebook Comments Box

Posted ৫:৩৯ এএম | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।