শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সফরকালে ‘হিটলারের প্রশংসা’ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশি ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল।

বাংলাদেশি এই বক্তা ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’-এর আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিলেন। তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় বক্তব্য দেওয়ার কথা ছিল। মঙ্গলবার আজহারীর ভিসা বাতিল করা হয়। তিনি এখন প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।

অতীতে বিভিন্ন বক্তব্যে মিজানুর রহমান আজহারী হিটলারের কর্মকাণ্ডকে ইহুদিদের বিরুদ্ধে ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ইহুদিদের ‘বিষাক্ত কলঙ্ক’ এবং ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ বলেও মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জনো ডুনিয়াম বলেন, ‘বিতর্কিত এই ব্যক্তি’কে সরকার ভিসা দেওয়ায় প্রশ্ন উঠেছে। তিনি দাবি করেন, যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ এবং নিজ দেশ বাংলাদেশেও ‘নজরদারিতে থাকা সত্ত্বেও’ আজহারীকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, আজহারীর বক্তব্যে ইহুদিবিরোধী ঘৃণা, হিন্দুধর্মকে অবমাননা এবং বাঙালি সংস্কৃতিকে হেয় করার একাধিক উদাহরণ রয়েছে।

জানা গেছে, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তার ভিসা বাতিল করেছে এবং বর্তমানে তাকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে বাংলাদেশি বংশোদ্ভূত সংখ্যালঘুদের সংগঠন ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ’র পক্ষ থেকে তাকে দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

এর আগে ২০২১ সালে যুক্তরাজ্যে একটি ইসলামি সম্মেলনে অংশ নিতে গেলে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। বাংলাদেশেও তাকে ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

আজহারীর অনলাইনে ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা প্রবাসী সম্প্রদায়গুলোতে বক্তৃতা দিয়ে থাকেন। সূত্র: এনটিনিউজ

Facebook Comments Box

Posted ৯:৫৩ এএম | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(287 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।