মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: ডেমোক্র্যাট সিনেটর

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

ইরান যুদ্ধে নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: ডেমোক্র্যাট সিনেটর

ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন’ বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি। ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যকে এক দ্রুত অবনতিশীল সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে মারফি সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধ এরই মধ্যে এই অঞ্চলকে সহিংসতার চক্রে ঠেলে দিয়েছে। এটি এখন দিবালোকের মতো স্পষ্ট, ট্রাম্প এই যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা সম্পর্কে তিনি অনেক ভুল ধারণা করেছিলেন। গোটা অঞ্চলে এখন আগুন জ্বলছে।

মারফি বলেন, প্রথম সংকটটি চলছে হরমুজ প্রণালি ঘিরে। এটি অত্যন্ত সরু নৌপথ, যেখান দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশেরও বেশি পরিবহন হয়। ইরান এই সমুদ্রপথটি বিঘ্নিত করার সক্ষমতাকে খাটো করে দেখেছিল ওয়াশিংটন। ট্রাম্প মনে করেছিলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করবে না। তিনি ভুল ধারণা করেছিলেন। আর এখন তেলের দাম বাড়ছে। ইরানের ড্রোন, স্পিডবোট এবং সমুদ্র মাইন হরমুজের জলপথকে অনিরাপদ করে তুলেছে এবং এগুলো নির্মূল করা অসম্ভব বলেন তিনি।

হরমুজের পর দ্বিতীয় সংকট হিসেবে মারফি আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সস্তা ও অস্ত্রধারী ড্রোন দিয়ে ইরান অনির্দিষ্টকাল ধরে আঞ্চলিক তেল ডিপোগুলোতে আঘাত হানতে পারে।

এরই মধ্যে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল ওয়াশিংটনকে জানিয়েছে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের মজুত কমে আসছে।

মারফি সতর্ক করে বলেন, এই সংঘাত ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে। লেবানন ও ইরাক থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা হচ্ছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী এবং সিরিয়াও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Facebook Comments Box

Posted ৪:৫৩ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।