ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডেমোক্রেটিক প্রাইমারিতে আরেক ইসরায়েলবিরোধীর জয়

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

ডেমোক্রেটিক প্রাইমারিতে আরেক ইসরায়েলবিরোধীর জয়

আসন্ন মধ্যবর্তী নির্বাচন উপলক্ষে কলোরাডোয় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে (ডেমোক্রেটিক প্রাইমারি) জিতেছেন মেলাত কিরোস। তিনি তাঁর প্রচারণায় ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি তুলেছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে কিরোসের প্রতিদ্বন্দ্বি ছিলেন দীর্ঘদিনের কংগ্রেস সদস্য ডায়ানা ডিজেইট। প্রচারণার সময় তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিরোধীতা করলেও একই সঙ্গে দেশটির আত্মরক্ষার অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন।

প্রায় ৩০ বছর ধরে দায়িত্বে থাকা একজন হেভিওয়েট প্রার্থীর (ডিজেইট) বিরুদ্ধে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করা কিরোসের এই জয়কে চমকপ্রদ বিজয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল প্রার্থীদের জয়ের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

গত সপ্তাহে নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে জয়ী হন নিজেদের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং প্রগতিশীল হিসেবে পরিচয় দেওয়া তিন প্রার্থী। তাদের মধ্যে দুজন ইসরায়েলবিরোধী হিসেবে পরিচিত। কলোরাডোয় জয়ী ২৯ বছর বয়সী কিরোস পেশায় একজন আইনজীবী। বর্তমানে ডক্টরেট (পিএইচডি) করছেন।

অঙ্গরাজ্যটির ১ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট বা আসনের মধ্যে ডেনভার শহর পড়েছে। এটি ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে ধারণা করা হচ্ছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কিরোসের জয়ের সম্ভাবনা অনেক বেশি।

Facebook Comments Box

Posted ৫:১১ এএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।