মঙ্গলবার ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল লুকিয়ে রেখেছিলেন ব্যবসায়ী

নাটোরের সিংড়ায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা ১০ হাজার লিটার ডিজেলের খোঁজ পেয়েছে প্রশাসন। শনিবার দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি বাঁশের ঝাঁড়ে পাওয়া যায় এই ডিজেল। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেনকে (৩৪) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, পৌর শহরের থানার মোড় এলাকায় তেল ব্যবসায়ী রুবেল হোসেন প্রায় তিন কিলোমিটার দূরে নিংগইন এলাকায় বাঁশঝাড়ে পানির ট্যাংকে ওই ডিজেল লুকিয়ে রাখেন। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রামম্যাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। তিনি বাঁশঝাড়ে ১০ হাজার লিটার ডিজেল পাওয়ার পর ব্যবাসায়ী রুবেল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মজুত তেল দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশ দেন।

একই সময়ে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। নাটোর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করেন।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘মনিটরিংয়ের সময় নিংগইন এলাকায় অবৈধভাবে তেল মজুতের সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, আইন অমান্য করে খোলা জায়গায় মাটি খুঁড়ে পানির ট্যাংকে তেল মজুত করে রাখা হয়েছে। জ্বালানি তেল সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ না করায় ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এদিন উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতার দোকানে দোকানে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৫৬ পিএম | শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(296 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।