শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে লাভ কার, ক্ষতি কার?

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   94 বার পঠিত

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি হলে লাভ কার, ক্ষতি কার?

ক্রিকেট বিশ্বের নজর এখন কলম্বোর আকাশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি ঠিকঠাক মাঠে গড়াবে তো? আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বেরসিক বৃষ্টির হানা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো ‘রিজার্ভ ডে’ নেই। ফলে ম্যাচটি পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হবে দুই দলকে।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ভারী বর্ষণ হতে পারে। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধ্যা সাড়ে ৭টায়। আইসিসির নিয়ম অনুযায়ী, ফলাফল নির্ধারণের জন্য দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। বৃষ্টির কারণে খেলা বিলম্বিত হলে কাট-অফ টাইম রাত ১১টা ১০ মিনিট (অতিরিক্ত ৬০ মিনিটসহ)। এর মধ্যে খেলা শেষ করা না গেলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ বা পরিত্যক্ত ঘোষণা করা হবে।

এদিকে বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে ভারত ও পাকিস্তান উভয় দলই ১টি করে পয়েন্ট পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত এবং সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পাকিস্তান। ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলের পয়েন্ট হবে ৫। এতে করে ভারত ও পাকিস্তান উভয়েই ‘সুপার এইট’ নিশ্চিত করে ফেলবে।

অন্যদিকে, কপাল পুড়বে গ্রুপের বাকি দলগুলোর। যুক্তরাষ্ট্র (৩ ম্যাচে ২ পয়েন্ট), নেদারল্যান্ডস (৩ ম্যাচে ২ পয়েন্ট) এবং নামিবিয়া (২ ম্যাচে ০ পয়েন্ট) সুপার এইটের দৌড় থেকে ছিটকে যাবে। কারণ, তাদের কারো পক্ষেই আর ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব হবে না।

ম্যাচটি না হলে সবচেয়ে বড় ক্ষতি দর্শকদের। চড়া দামে বিমানের টিকিট ও হোটেল ভাড়া দিয়ে কলম্বোয় আসা ক্রিকেটপ্রেমীরা চরম হতাশ হবেন। বাণিজ্যিকভাবেও বড় ধাক্কা খাবে সম্প্রচার সংস্থাগুলো, কমবে বিজ্ঞাপন আয়। এছাড়া ম্যাচ বাতিল হলে শ্রীলঙ্কা ক্রিকেটকে টিকিটের অর্থ ফেরত দিতে হতে পারে।

বৃষ্টির শঙ্কার মধ্যেও আশার আলো দেখাচ্ছে প্রেমাদাসা স্টেডিয়ামের অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা। বিশ্বের অন্যতম সেরা এই মাঠে পিচের পাশাপাশি পুরো আউটফিল্ড ঢেকে রাখার ব্যবস্থা রয়েছে। গ্রাউন্ড স্টাফরা বিশেষ প্রোটোকল মেনে পানি দ্রুত নিষ্কাশন করতে পারেন। ভারী বৃষ্টি থামার ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব। এখন দেখার বিষয়, প্রকৃতির খেয়ালের কাছে ড্রেনেজ ব্যবস্থা জয়ী হয়, নাকি পয়েন্ট ভাগাভাগি করেই সুপার এইটে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Facebook Comments Box

Posted ১১:৫৮ এএম | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।