বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপের আগে আবার হৃদয়ে চোট এরিকসেনের

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বিশ্বকাপের আগে আবার হৃদয়ে চোট এরিকসেনের

পাঁচ বছর আগের কথা। ২০২১-এর ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। সে যাত্রায় মৃত্যুর কোল থেকে ফিরে আবারও মাঠে ফিরেছিলেন ডেনিশ মিডফিল্ডার। কিন্তু ভয়াবহ সেই দুঃস্মৃতির পুনরাবৃত্তি হয়েছে। গত রোববার রাতে ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে আবারও মাঠেই লুটিয়ে পড়েন এরিকসেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ম্যাচটি পরে বাতিল করা হয়েছে।

আলোচিত ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ডেনমার্ক তখন ২-১ ব্যবধানে এগিয়ে। ম্যাচের ৬৫ মিনিটে নিজের বুকে হাত দেন এরিকসেন। এরপর সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন মাঠে। সাইডলাইনের বাইরে থাকা চিকিৎসাকর্মীরা সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে এরিকসেনকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, এরিকসেনের হৃদযন্ত্রের সমস্যা আসলে কতটা গুরুতর?

ডেনিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসেন খুব অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়েছিলেন। দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে যান ৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার। ঘটনার কারণ জানতে হাসপাতালে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এরিকসেনের এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ২০২১ সালের ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠেই হৃদযন্ত্র বন্ধ হয়েছিল তাঁর।

সেদিন সতীর্থ সিমন কিয়ার দ্রুত সহযোগিতা করেছিলেন বলে বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। পরে ডেনমার্ক দলের চিকিৎসক মর্টেন বোয়েসেন বলেছিলেন, ‘শুরুতে ও (এরিকসেন) শ্বাস নিচ্ছিল এবং আমি ওর নাড়ির স্পন্দনও অনুভব করছিলাম। কিন্তু হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তখন আমরা দ্রুত হৃদযন্ত্রে ম্যাসাজ (সিপিআর) শুরু করি এবং ওকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি।’

ওই ঘটনায় এরিকসেন কার্যত মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিলেন। হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। পরে ডিফিব্রিলেটরের বৈদ্যুতিক শকের মাধ্যমে এরিকসেনকে ফিরিয়ে আনা হয় বলে জানান বোয়েসেন। ঘটনার কয়েকদিন পরে এরিকসেনের শরীরে একটি ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর (আইসিডি) বসানো হয়। এটি এমন একটি বিশেষ যন্ত্র, যা হৃদস্পন্দনে কোনো সমস্যা হলে তা শনাক্ত করে এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক শক দিয়ে হৃদযন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। এই যন্ত্রের সাহায্যেই আবার পেশাদার ফুটবলে ফিরতে সক্ষম হন এরিকসেন।

কিন্তু বাদ সাধে ইতালির নিয়ম। দেশটির নিয়ম অনুযায়ী, শরীরে আইসিডি বসানোর কারণে ইন্টার মিলানের হয়ে আর খেলা চালিয়ে যেতে পারেননি এরিকসেন। তবে ইংল্যান্ডে এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই।

Facebook Comments Box

Posted ১২:১৭ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।