খেলাধুলা ডেস্ক | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 227 বার পঠিত

বিপিএলের চতুর্থ ম্যাচে মাঠে নামছে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হারের মুখ দেখেছে। ফলে দুই দলের সামনেই এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ। এরই মধ্যে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সিলেট। একাদশ থেকে বাদ পড়েছেন রুয়েল মিয়া ও হজরতউল্লাহ জাজাই। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নোয়াখালী। তাদের একাদশে জায়গা পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।
সিলেট একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, সাইম আইয়ুব, ইথান ব্রুকস, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, রনি তালুকদার, খালেদ আহমেদ, জাকির হাসান ও সালমান ইরশাদ।
নোয়াখালী একাদশ: সৈকত আলী (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, রেজাউর রাজা, মাজ সাদাকাত, হায়দার আলী ও জহির খান।
Posted ১:৫১ পিএম | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।