বাণিজ্য ডেস্ক | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 119 বার পঠিত

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আজ শনিবার থেকে প্রতিদিন ২০০টি করে আমদানি অনুমতি (আইপি) দেওয়া হবে। প্রতিটি আইপিতে দেওয়া হবে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন। গতকাল শুক্রবার পর্যন্ত দৈনিক ৫০টি করে আইপি ইস্যু করা হয়েছিল। গতকাল কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৭ ডিসেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করে সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের বিষয় আগের মতো বলবৎ থাকবে। অর্থাৎ, গত ১ আগস্ট থেকে যেসব ব্যবসায়ী আমদানির অনুমতি চেয়েছেন, শুধু তারাই আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য
আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে আমদানি হলেও বাজারে তেমন প্রভাব বিস্তার করতে পারছে না ভারতীয় পেঁয়াজ। গতকাল শুক্রবার রাজধানীর খুচরা বাজারে মানভেদে ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়। ভারতীয় পেঁয়াজের দাম বেশি থাকায় দেশি পেঁয়াজও আগের দরে ফিরেছে। প্রতি কেজি পুরোনো দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর বাজারে নতুন আসা
মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে।
Posted ১২:৪৬ পিএম | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।